| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 8:40 pm
শিরোনাম :
নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও,

রূপগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে মনির এন্ড রুবি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 372 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক,পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনির এন্ড রুবি ফাউন্ডেশন। গতকাল শনিবার সকাল ১০টায় তারাবো পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ‘সহমর্মিতা কর্মসূচি’র আওতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

​ফারিহা গ্রুপের কর্ণধার এবং মনির এন্ড রুবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
​ফাউন্ডেশনের পরিচালক কাউছার হোসেনের উপস্থিতি এবং ফুয়াদ আলম ইমুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশহিক হক ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী খোকন হাজী, পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে ছিল চাল, ছোলা, লবণ, ভোজ্য তেল, আলু ও পেঁয়াজ। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি মনির হোসেন বলেন, ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমি সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজানে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। এসময় তিনি নিজের পরিবার এবং এলাকাবাসীর মঙ্গল কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
​উল্লেখ্য, ফারিহা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন দীর্ঘ বছর ধরে ঈদ, রমজান ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে রূপগঞ্জের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। ঈদের আগে প্রয়োজনীয় খাদ্য সহায়তা হাতে পেয়ে সাধারণ মানুষ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর