| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 6:26 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

রূপগঞ্জে সাড়ম্বরে সম্পন্ন হলো ‘সাওম সুরধারা’ (সিজন-১) ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, মার্চ ১১, ২০২৬
  • 399 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা অডিটোরিয়ামে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সাওম সুরধারা (সিজন-১)’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি, রূপগঞ্জ’ শাখার আয়োজনে এই মহতী অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি রূপগঞ্জের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া।
​সকাল থেকেই পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার সুরে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ। দিনব্যাপী চলা এই আয়োজনে প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১৮ জন মেধাবীকে বিজয়ী হিসেবে বাছাই করা হয়। পুরো অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হাসান এবং রূপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ জিহাদ হোসেন রিয়াদ সহ আরো অনেকে।
​অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক আদর্শ ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে বিজয়ী ১৮ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর