| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 9:01 pm
শিরোনাম :
দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

যশোর সদর উপজেলার দরগাহ এলাকায় বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ এক পাচারকারী গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 70 সময় দেখুন

তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।

যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বিজিবি অভিযান চালিয়ে এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা মু্ল্যের আধা কেজির বেশি (৫৮২ গ্রাম) ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটক আসামি হলেন, যশোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রউফ (৪২)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, অভিযানে ৫৮২ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ১০,৬৯০/- টাকাসহ এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় উক্ত স্বর্ণের বার পাওয়া যায় যা, ভারতে পাচারের সময় বেনাপোলে স্ক্যানিং মেশিনে সনাক্ত করা সম্ভব হয় না।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল গমন করছিল।

আটককৃত স্বর্ণের মূল্য ১,৩০,২৫,১৬০/- টাকা ও ২টি মোবাইল এর মূল্য ২১,৫০০/- টাকা এবং নগদ ১০,৬৯০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,৩০,৫৭,৩৫০/- (এক কোটি ত্রিশ লক্ষ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর