| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 1:02 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

যশোরের শার্শায় পিআইও“রঞ্জুর”বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • 62 সময় দেখুন

তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।

যশোর জেলার শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ “রঞ্জুর” বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে
শার্শার জনপদের সর্বস্তরের জনগণ কর্তৃক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে যশোর বেনাপোল সড়কের বুক চিরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং পরে ইউএনও কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

স্মারকলিপিতে যশোর জেলার শার্শা উপজেলায় কর্মরত পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়।

অভিযোগে বলা হয়, তিনি শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সঙ্গে যোগসাজশে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে নির্দিষ্ট ব্যক্তিদের কাজ পাইয়ে দিচ্ছেন, যা সরকারি ক্রয়-বিধিমালার পরিপন্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে প্রকল্প অনুযায়ী বালির পরিবর্তে মাটির ওপর ইট বসিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিয়ে ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলন, অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্প দেওয়ার অভিযোগও ওঠে।

নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপ এলাকায় ইমরানের দোকান থেকে মনজুরের বাওড় পর্যন্ত রাস্তা নির্মাণের প্রকল্প আংশিক বাস্তবায়ন করেই পুরো বিল উত্তোলনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

এছাড়া দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে প্রভাব বিস্তারের মাধ্যমে এসব অনিয়ম ধামাচাপা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

স্মারকলিপিতে অভিযোগের পক্ষে বিভিন্ন প্রকল্পের ছবি, ভিডিও ফুটেজ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপনের কথা উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ ১১টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা।

স্মারকলিপিতে দুর্নীতি দমন কমিশনের নিকট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর