| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 21, 2026, 3:55 pm
শিরোনাম :
যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নতুন “বরিশল ইউনিয়ন” গঠনের উদ্যোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ১, ২০২৬
  • 53 সময় দেখুন

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে পাশ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে “বরিশল ইউনিয়ন” নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি এ বিষয়ে মতামত প্রতিবেদন দিতে সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক।
গত ২৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে দেয়া চিঠিতে (স্মারক নং-৪৬.০০.১২০০.০১৭.৯৯.০০৩.১৭) বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয় করে আখাউড়া উপজেলার আওতায় নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ সংক্রান্ত ২০১৩ সালের নীতিমালা এবং ২০১৪ সালের পুনর্গঠন সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত ৩০ মার্চ আরেক চিঠিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মতামত প্রতিবেদন দিতে বলেন স্থানীয় সরকার বিভাগের সহকারি পরিচালক। ইউএনও সিফাত মোঃ ইসতিয়াক ভূঁইয়া চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে বরিশল গ্রামের বাসিন্দা ও জেলা বিএনপি’র সদস্য কবীর আহমেদ ভূঞা জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষিতে আবেদন করা হয়। এ বিষয়ে পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর