| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:02 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

বেলাবতে লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের ঈদ উপহার বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • 120 সময় দেখুন

মোঃ শাহাদাত হোসেন বেলাব (নরসিংদী) জেলা সাংবাদিক

নরসিংদীর বেলাব উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১২০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলার লক্ষীপুর
হাইস্কুল সংলগ্ন লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের ঈদ উপহার বিতরণ এবং কবরবাসীদের মাখফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সংগঠনটি।   উপজেলার ১২০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত  ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপহার গুলোর মধ্যে ছিলো গরুর মাংস,পোলাও, ডেল,চাউল, সেমাই,চিনি,দুধ,আলো,পিয়াজ,রসুন।
লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের সভাপতি কামরুল হাসান সুজন অনলাইনে যুক্ত থেকে এসময় উপস্হিত ছিলেন লক্ষীপুর নতুন কুড়িঁ যুব সংঘ ও প্রবাসী সংগঠনের সিনিয়র সহ সভাপতি সুমন,সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রাজিব সরকার, সাংগঠনিক সম্পাদক মকুল মিয়া, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন,সমাজ সেবা সম্পাদক রাসেদ রাজা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলার বিএনপির সাবেক সভাপতি
এডভোকেট অলিউর রহমান কাওসার,
বেলাব উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম,বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আল হোসাইন ভূইয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বেলাব সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছায়েদুর রহমান ভূইয়া শাহজাহান, বেলাব প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, এডভোকেট মিয়া মামুন প্রমুখ
আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর