| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 17, 2026, 12:42 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

বিশ্ব যোগ দিবস উপলক্ষে আরোগ্য লাভ করতে যোগ করার আহ্বান জানান নরেন্দ্র মোদী কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জুন ২১, ২০২৬
  • 144 সময় দেখুন

আজ সারা বিশ্বের সাথে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ছয়টা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বিশ্ব যোগ দিবস পালন করা হচ্ছে। এদিন কলকাতার রেড রোডে অবস্থিত বিশাল ও ঐতিহাসিক যোগ দিবস উপলক্ষে মহাসমাবেশে যোগ দিতে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই ঐতিহাসিক যোগ দিবস উপলক্ষে মহাসমাবেশে উপস্তিত ছিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী আর এন রবি ও পশ্চিম বাংলার উপ মুখ্যমন্ত্রী শ্রীমতি অগ্নি মিত্রা পাল ও দিলীপ ঘোষ ছাড়া অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিম বাংলার মন্ত্রী। এছাড়া ভারতের কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যরা। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে যদি প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করেন তাহলে মানুষের শরীরের বহু রোগ ও ব্যাধির থেকে সাধারণ মানুষ আরোগ্য লাভ করতে পারে। এবং মানুষের জীবনে সুস্থ সবল থাকতে যোগ অভ্যাস বড় ভূমিকা পালন করে। আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির কল্যাণে যোগ অভ্যাস করার আহ্বান জানান।এই যোগ পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে যুগে যুগে এসেছে। ভারতের তৎকালীন মহাপুরুষ ও সাধক মানুষ প্রতিদিন যোগ অভ্যাস এর দ্বারা তাদের শ্রীবৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আজ সারা দেশের সাথে আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার এর নেতৃত্বে তার উস্তি থানার অফিসার ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা যোগ দিবস পালন করেছেন। এবং সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিজেপি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও মন্ডল কমিটির সভাপতিরা যোগ দিবস পালন করেছেন। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর ও ডায়মন্ড হারবার এবং মথুরাপুর জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ এবং দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ এবং যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির অফিস সেক্রেটারি তুহিন মন্ডল এবং মগরাহাট পশ্চিমের মন্ডল কমিটির তিন নম্বর সভাপতি শ্রী পার্থ সারথি ঘোষ এবং মগরাহাট পশ্চিমের বিজেপি নেতা তম্ময় হাজরা যোগ কর্মসূচি তে যোগদান করেন। সেই সঙ্গে বারুইপুর পূর্বের বিজেপি যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সঞ্জয় প্রামাণিক এবং যাদবপুর সাংগঠনিক কমিটির যুব সভাপতি শ্রী দ্বীপ চ্যাটার্জী এবং পশ্চিম বাংলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস এবং প্রাথমিক বিদ্যালয়ে সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিবস পালন করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর