| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 12, 2026, 1:20 pm
শিরোনাম :
মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর মশারী বিতরণ ‘সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব’ উস্তি থানার ওসি, তোলাবাজি র অভিযোগে অভিযুক্ত মগরাহাট পশ্চিমের ব্লকের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ কে জনসমক্ষে ঘোরালেন রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ দিঘলিয়ায় রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সভাপতি সৈয়দ আবুল কাসেম সাধারণ সম্পাদক আবিদ আজাদ

বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 26 সময় দেখুন

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার:

যশোরের বাঘারপাড়া উপজেলায় অবৈধভাবে সার পাচারের চেষ্টাকালে তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—তানভীর, উজ্জ্বল সাহা ও সাহেব কুন্ডু।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, সরকারি সার বেআইনিভাবে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দশপাখিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৩ বস্তা ডিএপি (DAP) এবং ১৫ বস্তা টিএসপি (TSP) সহ মোট ৩৮ বস্তা সার উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী আটক তিনজনকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উদ্ধারকৃত ৩৮ বস্তা সার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

কৃষকদের সার সংকট মুক্ত রাখতে এবং কালোবাজারি কিংবা পাচার রোধে প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর