| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 7:48 pm
শিরোনাম :
কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

বাগেরহাটে সংরক্ষিত মহিলা আসনে এ্যাডঃ ফারহানা জাহান নিপাকে এমপি করার জোরালো দাবি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 74 সময় দেখুন

আকরাম হোসেন,জেলা প্রতিনিধি , বাগেরহাট:

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ–শরণখোলা (সংসদীয় আসন ৪) এলাকায় সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে অ্যাডভোকেট ফারহানা জাহান নিপাকে দেখতে চান—এমন দাবি ক্রমেই জোরালো হচ্ছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।

অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার-এর জ্যেষ্ঠ কন্যা। শামসুল আলম তালুকদার বাগেরহাট জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিকভাবে রাজনৈতিক আদর্শে বেড়ে ওঠা ফারহানা জাহান নিপা ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। জানা যায়, মাত্র ১৪ বছর বয়সে বাবার হাত ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন।

বর্তমানে তিনি বাগেরহাট জেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন কর্মসূচি, সামাজিক উদ্যোগ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং তৃণমূলের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে ফারহানা জাহান নিপা একজন যোগ্য প্রার্থী।

বিশেষ করে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তার সক্রিয় ও সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তারা বলেন, আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য—সব মিলিয়ে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফারহানা জাহান নিপা এলাকার প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।

এলাকাবাসীর ভাষ্য, “দক্ষিণ বাংলার মাটি ও মানুষের নেত্রী হিসেবে আমরা তাকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি নির্বাচিত হলে মোড়েলগঞ্জ–শরণখোলার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন।”

এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে তৃণমূলের প্রত্যাশা—সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের ক্ষেত্রে ফারহানা জাহান নিপার রাজনৈতিক অবদান ও জনসম্পৃক্ততাকে যথাযথ মূল্যায়ন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর