| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই সফর, ১৪৪৮ হিজরি July 31, 2026, 7:00 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার উদ্যোগে দিনব্যাপী সেমিনার ও এ্যাডমিশন Fair 2026 অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জুন ১৫, ২০২৬
  • 37 সময় দেখুন

খুলনা প্রতিনিধি:

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST), খুলনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে দিনব্যাপী সেমিনার ও এ্যাডমিশন ফায়ার 2026 অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার ১৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের প্রথম পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মোঃ কায়কোবাদ তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, গবেষণাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত “Career Talk” সেশনে বক্তব্য দেন প্রযুক্তি খাতের সুপরিচিত ব্যক্তিত্ব, সিডিএলের ফিল্ড সিটিও এবং রেভ সিস্টেমসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসমত ইকবাল। তিনি বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারের চাহিদা, সফটওয়্যার শিল্পে দক্ষতা অর্জনের কৌশল, বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ধারাবাহিক আত্মউন্নয়ন, কার্যকর যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর সাবেক পরিচালক (অব.) মো. জয়নাল আবেদীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতিত্ব করেন খুলনার মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, AFWC, PSC। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মেজর মো. আহসানুল হাসান, ASC (অব.)-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর