| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই সফর, ১৪৪৮ হিজরি July 29, 2026, 9:23 am
শিরোনাম :
গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের। অতিরিক্ত চাপ কমাতে বর্ধমান ও শিলিগুড়ি উড়াল সেতুর শুরু উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অরন্য দিবস উপলক্ষে সকলকেই পরিবেশ বান্ধব জীবন যাপন করার আহ্বান জানান মন্ত্রী দিপঙ্কর জানা খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক পান চাষে অর্থনৈতিক বড় ভূমিকা পালন করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা… বাদীর স্বীকারোক্তি -“ভুল সিদ্ধান্ত”

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুলাই ১, ২০২৬
  • 62 সময় দেখুন

খুলনা ব্যুরো প্রধান।

যশোরের অভয়নগরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল বাশারের ওপর ককটেল (হাত বোমা) নিক্ষেপের ঘটনায় উত্তাল যশোর, অভয়নগর, নওয়াপাড়ার সাংবাদিক মহল। হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

যশোরের নওয়াপাড়ায় সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল (হাত বোমা) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ।

আজ দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোঃ আবুল বাসার একজন সাহসী প্রতিভাবান, তার কলমে সব সময় অন্যায়ের বিরুদ্ধ অনুসন্ধানি রিপোট প্রকাশ পায়, তিনি যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন কাপুরুষোচিত হামলা আমরা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিবো না।

সভায় বক্তারা বলেন, আজ আবুল বাশারের ওপর হামলা হয়েছে, আগামীকাল যে আমাদের ওপর হবে নাতার কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকদের নিরাপত্তা আজ হুমকির মুখে।

​এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে প্রশাসন কে হুশিয়ারী দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট প্রধান ও দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুণ অর রশীদ, ডেপুটি ইউনিট প্রধান মোঃ কামরুল ইসলামসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংহতি জানিয়ে সভায় উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর