| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই সফর, ১৪৪৮ হিজরি July 29, 2026, 9:22 am
শিরোনাম :
গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের। অতিরিক্ত চাপ কমাতে বর্ধমান ও শিলিগুড়ি উড়াল সেতুর শুরু উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অরন্য দিবস উপলক্ষে সকলকেই পরিবেশ বান্ধব জীবন যাপন করার আহ্বান জানান মন্ত্রী দিপঙ্কর জানা খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক পান চাষে অর্থনৈতিক বড় ভূমিকা পালন করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা… বাদীর স্বীকারোক্তি -“ভুল সিদ্ধান্ত”

দিঘলিয়া ভূমি অফিসের ভিপি সহকারী ওমর ফারুকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
  • 66 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক | দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলা ভূমি অফিসের ভিপি সহকারী শেখ মো. ওমর ফারুকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, সরকারি নিয়ম লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করা হয় এবং অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে কাজ সম্পন্ন করে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ না দিলে বিভিন্ন আবেদন দীর্ঘদিন ফেলে রাখা হয়। অন্যদিকে অর্থের বিনিময়ে দ্রুত কাজ সম্পন্ন করা হয়। এতে সাধারণ মানুষ চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ‘ক’ তালিকায় নাম না থাকা সত্ত্বেও অন্য এক ব্যক্তির নামে ডিসিআর প্রদান করা হয়েছে, যা সরকারি বিধিমালার পরিপন্থী বলে অভিযোগকারীদের দাবি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এছাড়াও নথিপত্র ব্যবস্থাপনায় অনিয়ম, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রভাবশালীদের অগ্রাধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাবের অভিযোগও উঠেছে।

স্থানীয়রা দিঘলিয়া ভূমি অফিসে সংঘটিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, তদন্ত হলে আরও অনিয়ম ও দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ভিপি সহকারী শেখ মো. ওমর ফারুকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এছাড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর