| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 17, 2026, 12:41 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

খুলনার দিঘলিয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুলাই ১, ২০২৬
  • 157 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া, খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় মাদক নির্মূলে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ফরমায়িশখানা গ্রামে এ অভিযান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত। অভিযানে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উপস্থিতিতে এলাকায় মাদকবিরোধী তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফরমায়িশখানা গ্রামের মৃত জমির সরদারের ছেলে সালাম সরদার (২৫)-কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদক সেবনের দায়ে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশগুপ্ত বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সেবন, বহন, সংরক্ষণ কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় মাদকের প্রকোপ অনেকাংশে কমে আসবে। তারা মাদকমুক্ত দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর