| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:56 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

ফরিদপুরের মধুখালীতে নাছি বেগমকে বাড়ি করে দিতে চাইলেন প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • 487 সময় দেখুন

পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি

০৪ মার্চ বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামের হতদরিদ্র, অসহায় ৭০ বছরের বৃদ্ধা নাছি বেগমের একমাত্র আশ্রয়স্থল, শেষ সম্বলটি তার বসতভিটা আগুনে পুরে নিঃশেষ হয়ে গেছে । নাছি বেগমের ভাষ্যমতে সেহরীর সময় রান্না করতে গিয়ে এই আগুন লেগেছে ।

এই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বিশিষ্ট দানবীর এবং আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী নেতা আলমগীর কবির।
আলমগীর কবির বিভিন্ন অসহায় দুস্থ পরিবারকে নিয়মিত সহযোগিতা করে থাকেন।
মধুখালি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, বৃদ্ধের অসহায়ত্বের কথা আলমগীর কবিরকে অবগত করলে, তিনি বৃদ্ধা নাছি বেগমকে একটি ঘর করে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলমগীর কবিরের নির্দেশে ও জহুরুল ইসলাম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম সম্বলহীন নাছি বেগমের পরিবারের খোঁজ খরর নিতে আজ ৫ মার্চ বৃহস্পতি বার সকাল ১০ টার সময় তার বাড়িতে যায়। আলমগীর কবিরের পক্ষ থেকে চাল, ডাল, চিনি, তেল, মুড়ি, চিড়া, খেজুর, তরমুজ, কম্বল, শাড়ি, গামছা, বিছনার চাদর অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে তার বসতবাড়ি তৈরির কাজ শুরু করা হবে বলে জানান।
প্রতিনিধি টিমে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা রকিবুল ইসলাম সুমন, বিপ্লব
বিশ্বাস মিল্টন, রাকিব মোল্যা, শিপন মৃধা, তানভীর শেখ, রিফাত সহ অন্যান্যরা ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর