
হুমায়ুন কবির/স্টাফ রিপোর্টার।
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার আতকাপাড়া (শামুকজানি) গ্রামের বাসিন্দা মো: ছাইদুর মিয়া (১১ জানুয়ারি ২০২৬) রোজ রবিবার সকাল ১০ ঘটিকা হইতে আজ (১৩ ফেব্রুয়ারি ২০২৬) এখন পর্যন্ত নিখোঁজ।
অসহায় পরিবার সুত্রে জানা যায়, নিখোঁজ ছাইদুর, পিতা: মৃত, জবান হোসেন, মাতা: সুলতানা খাতুন, গ্রাম: আতকাপাড়া (শামুকজানি) প্রো: তাড়াইল, থানা: নান্দাইল, জেলা: কিশোরগঞ্জ।
জানা যায় যে, নিখোঁজ ছাইদুর তার শাশুড়ি ছালেমা খাতুনের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ঢাকা তার নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর থেকে তার কোন খুঁজ খবর পাওয়া যাচ্ছে না। এরপর নিখোঁজ ছাইদুর এর বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজ খবর নিয়েও দেখেন কোথাও যাইনি বলে নিরুপায় হয়ে ফিরে আসেন তার অসহায় পরিবার।
অসহায় পরিবার কোন খুঁজ খবর না পেয়ে তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করেন। ডায়েরী নং ৪৪৮।
এছাড়াও তাড়াইল উপজেলার অফিসার ইনচার্জ বলেন, আমরা অচিরেই এই নিখোঁজ ছাইদুর কে ফিরে পেতে সমস্ত চেষ্টা চালিয়ে যাব। খুব তাড়াতাড়ি নিখোঁজ ছাইদুর কে তার অসহায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করবো। এমন কি আমরা দোয়া করি তিনি যেন তার এই অসহায় পরিবারে ফিরে আসে।
স্ত্রী নাছিমা খাতুন বলেন, আমার সাথে তার কোন ঝগড়া ও মনোমালিন্য নেই। আমরা স্বামী স্ত্রী ও আমাদের দুই জন মেয়ে সন্তান নিয়ে খুবই সুন্দর ভাবে জীবন যাপন করে আসতেছি। আমি এই মাসেক ধরে অনেক যায়গা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খুঁজা খুঁজি করে হতাশায় পরে গেছি। তিনি বলেন আমি আমার স্বামী ছাইদুর কে ফিরে পেতে চায়। সবার কাছে আমার বিনীত অনুরোধ যার চোখে বা নজরে পরে আমাদের কে সাথে সাথে জানিয়ে সার্বিক সহযোগিতা করবেন।
নিখোঁজ ছাইদুর এর গায়ের রং ফর্সা, তার পরনে ছিল নীল/হলুদ শার্ট ও লঙ্গি ছিল। তার সাথে মোবাইল নাম্বার ছিল 01873-278535। কিন্তু বের হওয়ার পর থেকে সে নাম্বার এখন পর্যন্ত বন্ধ দেখাচ্ছে।
নিখোঁজ ছাইদুর এর স্ত্রী আরও বলেন, তাড়াইল উপজেলা প্রশাসন ও দেশের সকল মানুষের কাছে আমার আকুল আবেদন আমার স্বামীকে ফিরে পেতে আমার অসহায় পরিবার কে সার্বিকভাবে সাহায্য করুন।