| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 5:48 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

নরসিংদী বেলাবো রহিমের কান্দিতে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৭০ জন অসহায়কে অনুদান প্রদান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • 79 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক, বেলাব (নরসিংদী)নরসিংদীর বেলাব উপজেলার রহিমের কান্দি গ্রামে আর্তমানবতার সেবায় নিয়োজিত “রহিমের কান্দি প্রবাসী কল্যাণ সংস্থা”-এর উদ্যোগে এক বিশেষ অনুদান বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে রহিমের কান্দি গ্রামের মোট ৭০ জন সুবিধাভোগীর মাঝে এই অনুদান বিতরণ করা হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি নিজ এলাকার আর্তমানবতার সেবায় যেভাবে এগিয়ে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। রহিমের কান্দি প্রবাসী কল্যাণ সংস্থার এই উদ্যোগ এলাকার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মালয়েশিয়া প্রবাসী মোঃ হানিফ মিয়া, ইতালি প্রবাসী মোঃ সাগর এবং বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ সুমন মিয়া। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কার্যক্রমে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন।
​সংগঠনের নেতৃবৃন্দ জানান, এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং দরিদ্র বিমোচনে তাদের এই ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। প্রবাসীদের নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ গ্রামের মানুষের কল্যাণে কাজ করার এই দৃষ্টান্ত স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর