| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 3, 2026, 12:56 am
শিরোনাম :
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কায়বা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের জরুরি বৈঠক

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 161 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন শার্শা, প্রতিনিধি:শার্শা যশোরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে যশোর–৮৫/১ শার্শা আসনে আলহাজ্ব নুরুজ্জামান লিটনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করতে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং বাগুড়ী ওয়ার্ড বেলতলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল হোসেন, শার্শা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা থানা যুবদলের সদস্য আল উজায়ির সুজন, আশিকুজ্জামান আশিকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন মাহমুদ সরদার, আব্দুল হামিদ, ওসমান, আরিফ ও হৃদয় প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূল পর্যায়ে কীভাবে কার্যকর প্রচার চালানো যায়, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর