| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 17, 2026, 12:41 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

দিঘলিয়া উপজেলায় যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুন ২৪, ২০২৬
  • 49 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে খুলনার দিঘলিয়া উপজেলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদলের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫ টায় এ কর্মসূচি পালন করা হয়।

দিঘলিয়া উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার সেনহাটি কেসিআই ক্লাব চত্বর থেকে বাজার ও উপজেলা মেন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কুদরত ই এলাহী স্পিকার, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, মোল্লা আব্দুল হান্নান, মোঃ লিটন, হালিম খলিফা, গোলাম হোসেন, আনোয়ার হোসেন, সোহেল শেখ, হুমায়ুন মোড়ল, আফিউজ্জামান শুভ, ডাঃ এস এম মেহেদী হাসান, মনিরুল ইসলাম, শেখ হেদায়েৎ হোসেন, মোল্লা রাকিব উদ্দিন, আব্দুল্লাহ আল মিলন, লোকমান হোসেন, মফিজুর রহমান মফিজ, মাইনুল, রকি, জুয়েল, মোহাম্মদ আলী, ইউনুস, মিরাজ, ইমন, বদিয়ার রহমান, ইমরান খান, সাইফুল ইসলাম, জিল্লু মোল্লা,সজল সরদার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

বক্তারা আরও বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর