| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 16, 2026, 11:13 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

দিঘলিয়ার সেনহাটি পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুলাই ৮, ২০২৬
  • 133 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভিন আক্তার ডলি।

এ সময় উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান সাদ্দাম, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য মো. আলী মিন্টু এবং সংরক্ষিত মহিলা সদস্য আলিয়া পারভিন, পলি আক্তার ও ঝরনা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে এবং নারী ও শিশু নির্যাতন সমাজের মানবিক ভিত্তিকে দুর্বল করে দেয়। তাই সচেতন সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর