| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:17 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • 80 সময় দেখুন

খুলনা প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা এবং ইজারাদারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, খেয়াঘাটটির বর্তমান ইজারাদার মো. ইয়াজুল ইসলাম নিয়ম অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর আওতাধীন মূল ঠিকাদার মো. আকবর হোসেনের কাছ থেকে চুক্তিনামা অনুযায়ী ঘাটটি পরিচালনা করে আসছেন।

গত ১ মার্চ ২০২৬ তারিখে চুক্তি মোতাবেক ঘাট পরিচালনা করতে গেলে একই এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামসহ ৭-৮ জন সেখানে গিয়ে ঘাট ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে।
ইজারাদার ইয়াজুল ইসলাম জানান, তিনি বৈধভাবে ঘাটের ইজারা নিয়েছেন এবং তা পরিচালনা করছেন। কিন্তু অভিযুক্ত রবিউল ইসলাম ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘাট ছেড়ে দিতে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তারা ইয়াজুল ইসলামের বাড়িতে গিয়ে পুনরায় খেয়াঘাট পরিচালনা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও, অভিযুক্তরা ইয়াজুল ইসলামের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে ইয়াজুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, সন্ত্রাসীদের হুমকির মুখে তিনি ২০ এপ্রিল দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়-এ ও লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খেয়াঘাটের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর