| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 7:48 pm
শিরোনাম :
কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

দিঘলিয়ায় দু-র্বৃ-ত্তে-র ছুরিকাঘাতে যুবদল নেতা মুরাদ খান নি/হ/ত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 86 সময় দেখুন

খুলনা প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ আসর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান সেনহাটি ইউনিয়ন এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দৌলতপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন মুরাদ খান।

পথে টিটিসি কলেজ, দিঘলিয়া-এর সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতা অথবা রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মুরাদ খানের মৃত্যুতে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর