
মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাজীপুর।ঢাকা-চন্দ্রা মহাসড়কের জিরানি বাজার এলাকায় তীব্র যানজটের কারণে চলাচল করা প্রায় দুর্বিষহ হয়ে পড়েছে । রাস্তার অর্ধেক অংশসহ ফুটপাত দখলে নিয়ে ভ্রাম্যমান দোকানপাটের রমরমা বাণিজ্য । প্রশাসনিক কোন পদক্ষেপ না থাকায় বেড়েই চলছে জন ভোগান্তি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজারে রাস্তাঘাট দখল করে ভ্রাম্যমান দোকানপাটের রমরমা ব্যবসা-বাণিজ্যের পায়তারা। এতে পথচারীর সহ যান চলাচলে ব্যাহত হচ্ছে এবং জীবনমান চরম দুর্বিসহ হয়ে উঠেছে।
দোকানীদের সাথে কথা বলে তারা জানিয়েছেন, আমরা সাময়িকভাবে ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করে আসছি। এতে কিছুটা পয়সাও উপার্জন হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে দোকানী বলেন, যানবাহন এবং চলাচলকারী পথচারীদের একটু সমস্যা হচ্ছে। কিন্ত আমাদের কিছু করার নেই।
যানবাহন চলাচলকারী অটোওয়ালা দের বক্তব্য, তারা বলেছেন, এখানে রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য করা দোকানগুলোকে উঠিয়ে দিলে এই যানজট কিছুটা কমবে।
সাধারণ পথচারীদের সাথে কথা বলে জানা গেছে, আমরা কয়েকবার প্রশাসনিক ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য বিশিষ্ট মহলে বলেও কোন সাড়া পাইনি। আসলে বিষয়টি বড় বড় কর্তাদের জোকসাজস রয়েছে বলে মনে হচ্ছে।
সাধারণ জনগণের বক্তব্য, অতি দ্রুত এই সমস্যার সমাধান করে জনভোগান্তি কমিয়ে রাস্তা পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন।