| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 7:55 pm
শিরোনাম :
কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

ঠাকুরগাঁওয়ে র‌্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ, আটক-১

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 70 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি; ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকা থেকে র‌্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ ০১ জন পাচারকারীকে গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারী, বৈদেশিক মুদ্রা, কষ্টি পাথর উদ্ধারসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই পাচারকারীর বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় ইং ২৪/০২/২০২৬ তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউপি এর সুকানপুকুরী সাকিনস্থ ধৃত আসামী মোঃ লাল মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ (এক) টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ আসামী ১। মোঃ লাল মিয়া (৬০), পিতা- মৃত ফজল হক মন্ডল, মাতা- মৃত রাবেয়া বেগম, সাং- সুকান পুকুরী, থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর