| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 4:29 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

ঝিকরগাছায় কাউরিয়া গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, মার্চ ২৮, ২০২৬
  • 337 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা, যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামে মাদকবিরোধী এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৫টায় কাউরিয়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এ সমাবেশে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন আ. সামাদ চৌধুরী এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবিদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত সবার সম্মতিতে এলাকায় ২১ সদস্যের একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সৈয়দ এহসানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শেখ মিজানুর রহমান। পাশাপাশি সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়।
সমাবেশে গ্রামবাসীরা একযোগে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা এলাকার তরুণ সমাজকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে কাজ করবেন এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন।
গ্রামবাসীর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর