
স্টাফ রিপোর্টার গাজীপুরঃজননেতা তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
কাশিমপুর থানা, কোনাবাড়ি থানা এবং বাসন থানা শাখার বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজিত অদ্য ০৮/০১/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দশটার দিকে এই সভানুষ্ঠানের আয়োজন করা হয়।
সেই সাথে তিন বারের আপোসহীন নেত্রীর জন্য দোয়া ও স্মরণসভারও আয়োজন করা হয়।
উত্তরবঙ্গে জনাব তারেক রহমানের সফর ঘিরে আয়োজিত স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হুমায়ুন কবির খান,সহ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটি।
ডাঃ মোঃ মাজহারুল আলম, বিএনপি নির্বাহী কমিটি।
মেয়র মজিবুর রহমান, সংসদ সদস্য প্রার্থী গাজীপুর-১ ।
প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, এম,মনজুরুল করিম রনি । সংসদ সদস্য প্রার্থী গাজীপুর-২ এবং সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
আরো উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি নুরুল ইসলাম লাভলু।
উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভার কার্যক্রম চলাকালে নেতারা বলেন, দেশের ক্রান্তি লগ্নে এই সংকটময় মুহূর্তে আপসহীন এবং সংগ্রামী নেতৃত্বের হাত ধরে দেশকে এগিয়ে নিতে জননেতা তারেক রহমানের কোন বিকল্প নাই। তাই সর্বসম্মতি ক্রমে দেশের শৃঙ্খলা ফেরাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের পক্ষে আমরা নির্বাচনে ভোট দিয়ে দেশকে সমৃদ্ধশীল এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হবে। জনাব তারেক রহমানের উত্তরবঙ্গে সফরের মাধ্যমে দেশে বিপ্লবিক জোয়ার সৃষ্টি হবে।
পরিশেষে নেতারা তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সভানুষ্ঠান সমাপ্তি করা হয়।