| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 2:20 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিবস্ত্র করে মারধর ও প্রাননাশের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • 70 সময় দেখুন

সাকিব আল হাসান চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আশরাফুল হক (৫৭) কে বিবস্ত্র করে মারধর ও প্রাণনাশের চেষ্টার  প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় চাঁপাই প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আশরাফুল ও তার ভূক্তভোগি পরিবার।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বসতবাড়িসহ জমি ক্রয়সূত্রে নিজ নামে খারিজ করে ভোগদখল করে আসছিলেন। প্রতিপক্ষ সামসুল জোহা (৪৮) হঠাৎ জমিজমা সংক্রান্ত শত্রুতা করে জমি দখলের হুমকি সহ বিরোধ সৃষ্টি করলে আশরাফুল হক বাদী হয়ে মোকাম গোমস্তাপুর সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা নং- ১৪৩/২০২৩ দায়ের করেন। উক্ত মামলা চলমান রয়েছে। পরবর্তীতে হুমকি দিলে তার স্ত্রী নাজিরা বেগম বাদী হয়ে সামসুল জোহার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- ৩২পি/২০২৩। তারপর আশরাফুল হকের স্ত্রী মোসাঃ নাজিরা খাতুন (৪৫) কে মারপিট করে জখম সহ বাড়িঘরে ভাংচুর চালায়। আশরাফুল হক আবারও বাদী হয়ে গোমস্তাপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং সি.আর-৭৮৯/২০২৩ ধারা ১৪৩/১৪৪/৩৪১/৩৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। মামলা আদালতে চলমান রয়েছে। তারপরও প্রতিপক্ষ শামসুল জোহা তাকে ও তার স্ত্রীকে মারপিট করে জখম করলে আশরাফুল হক বাদী হয়ে ফের তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ-০৪/০৫/২০২৪, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড। মামলা আদালতে চলমান রয়েছে।

তারপরও প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের সদস্যকে হুমকি প্রদান করলে তিনি বাদী হয়ে তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় গত ২০২৫ সালের নভেম্বর মাসে জিডি দায়ের করলে গোমস্তাপুর থানা পুলিশ নন এফআইআর প্রসিকিউশন নং- ১০০/২০২৫ আদালতে প্রেরন করেন।

উল্লেখিত জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের গত ২২ মার্চ ভোর ৫ টা ৪৫ মিনিট সময় বোয়ালিয়া ইউনিয়নের মিনি বাজার রাকিবের চায়ের দোকানের সামনে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আশরাফুলের উপর আতর্কিত হামলা চালায়। এসময় তার লঙ্গির ট্যাপে গুঁজে রাখা নগদ ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত সামসুল জোহার বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। যার ফলে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনার বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অফিসার (ওসি) তিনি মুঠো ফোনে জানান বিষয়টি দেখবেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর