
মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা শাখার আয়োজনে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে দুই দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।