| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:03 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গোয়ালন্দে নবু খান স্মৃতি ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বন্ধুত্ব একাদশ, রানারআপ ইমন স্মৃতি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 170 সময় দেখুন

মোঃ সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নবু খাঁন স্মৃতি সংঘ ডাবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে মরহুম নবু খাঁন স্মৃতি সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইমন স্মৃতি সংঘ বনাম বন্ধুত্ব একাদশ একে অপরের মোকাবেলা করে।

নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বন্ধুত্ব একাদশ ৩-২ গোলে ইমন স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, পৌর কৃষকদলের সভাপতি মোঃ আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোক্তার মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কয়েক’শ দর্শকমন্ডলী।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৌলতদিয়া নবু খাঁন স্মৃতি সংঘের চেয়ারম্যান সৌদি প্রবাসী মোঃ আরিফ খান।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ, ট্রফি ও মেডেল তুলে দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর