| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 3, 2026, 12:57 am
শিরোনাম :
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব আজ ইন্ডিয়া জোটের ডাকে গনতন্ত্র রক্ষার ডাকে সাড়া রাহুল গান্ধীর বারুইপুর পূর্বে অসহায় মূমূর্ষ রুগীদের পাশে বিজেপির দুই নাম্বার মাইনোরিটি কমিটির নেতৃবৃন্দ গনতন্ত্র ও সামাজিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একজন মানুষের স্বপ্ন, একদল তরুণের পথচলা সংগ্রাম পেরিয়ে রক্ত দান পরিবেশ ও জলবায়ু আন্দোলনে মো: রবিউল ইসলাম গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার আগামী ৩০,শে অক্টোবর বারুইপুরের এন আই সি মাঠে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আসার আগে মাঠ পরিদর্শন করতে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক

গাজীপুরে আইএবির নির্বাচনকালীন মতবিনিময় সভা এবং গণসংযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 136 সময় দেখুন

বিশেষ প্রতিনিধি,গাজীপুর

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সর্বস্তরে জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬/০১/২০২৬ ইং তারিখ রোজ সোমবার বাদ মাগরিব আইএবির কোনাবাড়ি থানা শাখার উদ্যোগে পারিজাত এলাকার ৮নং ওয়ার্ডে এই গণসংযোগ এবং মতবিনিময়ের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইএবির ৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আওলাদ হোসেন মুন্সী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর-১ আসনের হাত পাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী গণমানুষের নেতা মাওলানা জি এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল আমিন খান।
আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার সিকদার। কোনাবাড়ী থানা আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা একরামুল হক।
৭ নং ওয়ার্ডের আন্দোলনের সভাপতি মাওলানা খলিলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

উক্ত গন সংযোগ ও মতবিনিময় সভায় গাজীপুরে-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনপ্রিয় ব্যক্তিত্ব এবং গণমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব জি এম রুহুল আমিন এর সাথে সর্বস্তরের জনগণের মধ্যে সমসাময়িক এবং নির্বাচনকালীন বিষয়ে জনপ্রত্যাশা এবং আশা-আকাঙ্ক্ষা ও দুর্দশা লাঘবের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর