| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 5:46 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

খুলনার দিঘলিয়ায় প্রতারক চক্রের প্রধান সহ ৭ সদস্য আটক। ভ্রাম্যমান আদালতের জরিমান।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 115 সময় দেখুন

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় প্রতারক চক্রের প্রধান পল্লব সাহা সহ ৭ সদস্যকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় জনতা আটক করে উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র মোঃ হারুন অর রশিদকে অবহিত করেন । তিনি প্রতারকদের পুলিশে সোপর্দ করতে বলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় টিসিবির পণ্য প্রদানের প্রলোভন দিয়ে প্রতারক চক্রের ৭ সদস্য স্থানীয়দের নিকট থেকে

জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন।গাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন বিশ্বাসের বাড়িতে গিয়ে  তথ্য সংগ্রহের জন্য প্রতারক চক্রের সদস্যরা হাজির হয়ে টিসিবি  ১১০০ টাকা মূল্যের পণ্য ৪৫০ টাকায় প্রদান করার প্রলোভন দেখিয়ে এন আইভি কার্ড ও মোবাইল নাম্বার চাইলে বিষয়টি সামনে আসে। এবং উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ কে বিষয়টি জানালে প্রতারকদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশনা প্রদান করেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ বলেন, বর্তমানে প্রতারক চক্রের সদস্যরা গ্রামের সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে । প্রতারক চক্রের সদস্যদের প্রতারনা থেকে রক্ষার জন্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের স্থানীয় জনগণকে সচেতন করতে হবে বলে জানিয়েছেন।

পাশাপাশি প্রতারণা সহ কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড যা আইন-শৃঙ্খলা অবনতি ঘটে এমন বিষয় সামনে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর