| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 4:49 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

কাশিমপুর থানা ওসি’র মানবিক উদ্যোগ। বৃদ্ধ খুঁজে পেল পরিবার।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • 310 সময় দেখুন

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেনের মানবিক উদ্যোগে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, ঐ বৃদ্ধ গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন, যা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।

বিষয়টি জানতে পেরে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন দ্রুত পদক্ষেপ নেন। পুলিশের তৎপরতায় বৃদ্ধকে উদ্ধার করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিরাপদে তার বড় সন্তানের কাছে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং কাশিমপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেনের মানবিক ভূমিকায় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা জানান, অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন সব সময়ই ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর