| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 3:05 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

কাশিমপুরে ঐতিহ্যবাহী হাতিমারা ঈদগাহ ময়দানে হাজারো লোকের সমাগমে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, মার্চ ২২, ২০২৬
  • 103 সময় দেখুন

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, গাজীপুর।

গাজীপুর মহানগরের কাশিমপুরে অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী হাতিমারা ঈদগাহ ময়দান। এই হাতিমারা ঈদগাহ ময়দানে দুই ধাপে জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন সকালে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লী হাতিমারা ঈদগাহ ময়দানে আসতে শুরু করে নামাজের উদ্দেশ্যে। মুহূর্তেই মাঠ ভরে যায়।

হাতিমারা ঈদগা ময়দানে প্রধান ঈদের জামাতে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী এবং সাধারণ মানুষ।
উপস্থিত ছিলেন কাশিমপুর থানা এলাকার বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ এবং আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থীগণ।
তাদের প্রত্যাশা ভাতৃত্বের বন্ধনে ঈদের এই খুশিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং সমাজের কল্যাণে কাজ করবেন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবেন।
গরিব এবং অসহায়ের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আশা প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদের জামাতে শরিক হয়ে আগত মুসল্লি বৃন্দ খুবই খুশি এবং আনন্দিত। নামাজের পরে খুতবা এবং দোয়ার মাধ্যমে বয়ান পেশ করেন হাতিমারা ঈদগাহের প্রধান খতিব ।
দোয়ায় শরিক হয়ে হাজার হাজার মুসল্লীগণ আমীন আমীন ধ্বনিতে আকাশ বাতাস আন্দোলিত হয় ।
পরিশেষে দেশ, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য দোয়া করেন এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর