| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 5, 2026, 4:13 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

কয়রায় জমি বিরোধে ১৪৪ ধার মামলা, উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, মে ২৪, ২০২৬
  • 64 সময় দেখুন

খুলনা প্রতিনিধি।।

খুলনার কয়রার বাগালী ইউনিয়নের বগা গ্রামে জমি দখল নিয়ে বিরোধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা হয়েছে।
কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বগা গ্রামের পারভীন সুলতানা। তার অভিযোগ, সুজন গাইন, রুবেল গাইন, আব্বাছ গাইন, সাঈদ ফকির ও আলিম গাজীসহ ৫ জন বহিরাগত লোক এনে গত ৫ মে সকালে তার দখলীয় জমিতে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করে।
বাদী দাবি করেন, বগা মৌজার ১৮ নং দলিল মূলে ২ একর জমি ছায়েম সরদারের ছিল। তিনি মারা যাওয়ার আগে বাদীকে জমি ভোগ-দখলের জন্য রেখে যান। জমির এসএ ও বিআরএস রেকর্ডও তার নামে। অন্যদিকে অভিযুক্ত সুজন গাইন গংরা বলছেন, “জমি আমাদের। আমরা দখল করছি না। মুকুল গংরা বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।” বাদীপক্ষ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিপক্ষকে জমিতে প্রবেশ ও নির্মাণকাজ থেকে বিরত রাখার আবেদন করেছে। আদালত মামলা আমলে নিয়ে শুনানির দিন ধার্য করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর