| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 5, 2026, 3:24 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জুন ৬, ২০২৬
  • 93 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গতকাল গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা লাগোয়া আই টি সি সোনার বাংলা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ক্যানিং পূর্ব এর বিধায়ক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা কে। দুই দিন ফেরার থাকার পর এন আই এ পক্ষ থেকে শওকত মোল্লা কে ফেরার ঘোষণা করা হয়। ঠিক তার চব্বিশ ঘণ্টা পর কলকাতা লাগোয়া আই টি সি সোনার বাংলা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।গত বিধান সভা নির্বাচনের সময় ভাঙড় বিধান সভা এলাকায় বামুনিয়া এলাকায় একটি বিস্ফোরণ এর ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। সেই ঘটনার পর এন আই এ তদন্ত শুরু করেন। এবং এই ঘটনার পর পশ্চিম বাংলার তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ক্যানিং পূর্ব এর বিধায়ক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা র নাম জড়িয়ে পড়ে। বিগত বিধান সভার নির্বাচনে তিনি ভাঙড় বিধান সভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে পশ্চিম বাংলার আই এস এফ দলের প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকীর কাছে হেরে যায়। এবং সেখান থেকে তার বিরুদ্ধে বিভিন্ন কেসের তদন্ত শুরু হয়। এবং ক্যানিং পূর্ব এর অন্তর্ভুক্ত মৌখালি এলাকায় প্রায় কয়েক হাজার বিঘা মাতলা নদীর চর কে অধিগ্রহণ করে এবং কৃষকের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে একটি বিশাল রিসর্ট বানায় তিনি তার তার ছেলে। বিগত কয়েক বছরে তিনি কি ভাবে কোটি কোটি টাকা র মালিক হয়েছেন তা খতিয়ে দেখছেন ইডি ও সি বি আই এবং এন আই এ এর তদন্ত কারি আধিকারিকরা। শওকত মোল্লা র মতো প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। সেই আয় বহির্ভূত সম্পদ ও বেআইনি নদীর চর বুঝিয়ে রিসর্ট বানানো এবং এলাকায় গুন্ডামি ও বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা এবং অত্যাচার এর ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য পীরজাদা নওশাদ সিদ্দিকী। তবে তাকে কি ভাবে ধরা হয়েছে তা পস্ট করে দিয়েছে তার মেয়ে সাবানা শওকত মোল্লা ও তার পরিবারের সদস্যরা।তারা বলেন যে শওকাত মোল্লা নিজে থেকেই এন আই এ কাছে আত্মসমর্পণ করেছে।এই আই এ আধিকারিকরা শওকাত মোল্লা কে নিজেদের হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছেন।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর