| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 12:15 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে জনগণ -মির্জা ফখরুল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 130 সময় দেখুন

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে। বিভাজন ও বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করে মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকেই সমর্থন জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেব-এর ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অপচেষ্টা মোকাবিলা করতে সক্ষম। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভাজনের অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু গত নির্বাচনে সচেতন জনগণ সেই অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিয়েছে। সব ষড়যন্ত্র পরাজিত করে তারা ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, রামকৃষ্ণ মিশন পরিচালন পর্ষদ, ঢাকা। বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকার, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পরম পূজনীয় স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রাম।
বর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, দিনাজপুর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রীমতী নিবেদিতা পাল, সহকারী অধ্যাপক, বায়োকেমিস্ট্রি বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী নীতিশ কুমার বক্সী, সভাপতি, শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, রামকৃষ্ণ আশ্রম, ঠাকুরগাঁও।

ধর্মীয় ও মানবকল্যাণমূলক বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ভক্ত, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর