| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 7:53 pm
শিরোনাম :
কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
  • 458 সময় দেখুন

আবু রায়হান, মণিরামপুর (যশোর):যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী, আব্দুল্লাহ আল মামুন, এস এম তাজাম্মুল, নুর ইসলাম, সাব্বির হাসান, মাছুম বিল্লাহ, মাসুদ রায়হান ও আবু রায়হান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর