| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 2:19 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জুন ২৮, ২০২৬
  • 46 সময় দেখুন

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ফল খাওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারস, কলা, পেঁপে, মাল্টা, ড্রাগন ফলসহ দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। এতে স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বিআরডিবির কর্মকর্তা মো. ফিরোজ আলম, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ইসলামী আন্দোলন আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসীন মাতুব্বর, সাংবাদিক মো. আবু জিয়াদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ফল চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সরকারের বিভিন্ন প্রণোদনা ও কারিগরি সহায়তার ফলে নতুন নতুন ফলের বাগান গড়ে উঠছে। এ ধরনের মেলা কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন জাতের ফল ঘুরে দেখেন এবং ফল চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর