| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 17, 2026, 12:44 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

আজ বিশ্ব হুল দিবস উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর আত্মত্যাগের কথা স্বরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
  • 46 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

সারা ভারতে আজ পালিত হচ্ছে প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর হুল উৎসব। এদিন পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার মুকুট মনিপুর এর একলব্য মডেল আবাসিক বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব হুল দিবস।এই আদিবাসী জনগোষ্ঠীর আত্মত্যাগের বিনিময়ে আজ প্রতিষ্ঠিত হয়েছে হুল দিবস। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই মহান হুল দিবস, তাদের মধ্যে প্রথম সারিতে প্রায়ত বিরসা মুন্ডা এবং জঙ্গল সাঁওতাল ও সিধু ও কানু ছিলেন। ভারতের স্বাধীনতা পূর্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ। তাদের আত্মত্যাগ ও বলিদান এর মধ্যে দিয়ে তৈরি হয় হুল দিবস। বিগত দিনে এই সময় আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বনে জঙ্গলে গিয়ে নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করতেন। কিন্তু বিগত কয়েক বছর আগে তাদের মধ্যে জনসচেতনতা বাড়াতে সরকার উদ্যোগ নেওয়াতে এখন সে ভাবে হুল দিবস উপলক্ষে নির্বিচারে বন্যপ্রাণী হত্যা করে না।এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ কে জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সচেষ্ট হয়।যার ফলে আমুল পরিবর্তন ঘটেছে আদিবাসী জনগোষ্ঠীর।
তাই আজ আদিবাসী জনগোষ্ঠীর আত্মত্যাগের কথা স্বরণ করে তাদের বলিদান কে মর্যাদা দিয়ে হুল উৎসব পালন করতে বাঁকুড়া তে যোগদান করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী জনকল্যাণ মন্ত্রী ও বাঁকুড়ার এম পি শ্রী সৌমিত্র খাঁ সহ অন্যান্য বিধায়ক ও মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা।।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর