| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 5:41 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

আজ উপজেলা প্রশাসন, পানছড়ি কর্তৃক ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • 163 সময় দেখুন

আজিজুর রহমান শাহীন পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন,
“২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় রাত। সেই কালরাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ইতিহাসের জঘন্যতম গণহত্যাগুলোর একটি। নতুন প্রজন্মকে এ দিনের সঠিক ইতিহাস জানাতে হবে এবং শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন,
“২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক হৃদয়বিদারক অধ্যায়। এ দিনের স্মৃতি আমাদের স্বাধীনতার সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই জাতির ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। গণহত্যা দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর