| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:03 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

হামের প্রাদুর্ভাব নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা-৪৫ হাজার টিকার প্রস্তুতি

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, এপ্রিল ৫, ২০২৬
  • 132 সময় দেখুন

সাকিব আল হাসান চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হাম (মিজেলস) প্রাদুর্ভাব নির্মূল এবং টিকাদান কার্যক্রমকে সফল করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।” তিনি জানান, গত তিন দিনে আক্রান্তের হার কমছে এবং রোববার থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।

সভায় তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে খুতবায় সচেতনতামূলক বার্তা প্রচার এবং প্রয়োজনে মাইকিং করার নির্দেশ। এছাড়া, প্রতিটি হাসপাতালে ‘হাম-মিজেলস কর্নার’ স্থাপন এবং বেসরকারি ক্লিনিকগুলোতে আইসোলেশন নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ডিসি ও সিভিল সার্জনদের।

তিনি আরও বলেন, “কোঅর্ডিনেশনের কোনো ঘাটতি থাকবে না এবং অর্থের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।” হাসপাতালের মানোন্নয়নের জন্য ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠন করে মডেল হাসপাতাল গড়ার ওপর জোর দেওয়া হবে। টিকাদান কর্মীদের যাতায়াতে জ্বালানি বা যানবাহনের ঘাটতি থাকলে তা জরুরি ভিত্তিতে সমাধান করা হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশীদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় বক্তারা সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই প্রাদুর্ভাব কাটিয়ে ওঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর