| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে সফর, ১৪৪৮ হিজরি August 5, 2026, 11:00 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ষাটর্ধ্ব শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
  • 162 সময় দেখুন

 

এস.এম.শামীম, দিঘলিয়া।
খুলনার দিঘলিয়া উপজেলায় অবস্থিত সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “শেকড়ে ফেরা” প্রতিপাদ্যে আয়োজিত এই মিলনমেলা ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে মেতে ওঠেন।

মিলনমেলায় ১৯৫৯ সাল থেকে ১৯৮২ সনের এসএসসি ব্যাচের প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ষাটর্ধ্ব এই শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি, প্রিয় শিক্ষক, সহপাঠী ও বিদ্যালয় জীবনের আনন্দ-বেদনার গল্প একে অপরের সঙ্গে ভাগ করে নেন। অনেকেই দীর্ঘ কয়েক দশক পর সহপাঠীদের সঙ্গে সাক্ষাৎ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আনন্দঘন আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে আলোচনা সভা ও স্মৃতিময় পর্ব আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য, শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরেন। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এস এম ইসরাইল হোসেন। যুগ্ম আহ্বায়ক ছিলেন এম সিদ্দিকুর রহমান ও মোল্লা মাকসুদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা করেন মোল্লা আফুরুল ইসলাম এবং মোঃ হাবিবুর রহমান মল্লিক।

আয়োজকরা জানান, এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আরও সুদৃঢ় করা। সফল আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলাটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ও আনন্দঘন দিনে পরিণত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর