| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:12 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

রূপগঞ্জে এসএসসি বন্ধুদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
  • 127 সময় দেখুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :হাবিবুল্লাহ মীর স্মৃতিময় কৈশোরের টানে আর বন্ধুত্বের অটুট বন্ধনকে ঝালিয়ে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ব্যাচের বন্ধুদের এক জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১০ই রমজান) উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই মিলনমেলা সম্পন্ন হয়। দীর্ঘদিনের পরিচিত মুখগুলো একে অপরকে কাছে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চঞ্চল, সাব্বির, মুরাদ, সাইম, নাফিজ,হাবিবুল্লাহ মীর,সফিকুল, সৈকত, রাব্বি, রানা, আলাদীন, নাইম, নজরুল, রাফসান, সজীব, ফয়সাল, রাব্বি, সিয়াম, রোমান, খালেদ, রাজন, লিটন, সানি, রানা, বিজয়, ইমন, রিমন, আরবিন, জাইদুল, শ্রাবন, নাদিম, তাজরির, জুয়েল, মতিউর, রায়হান, জসিম, কায়েজ, রাকিব, হাবিবুর, আল জাবির, জাহিদ হাসান রনি, রিয়াদ, রবিন, রোমান, আলামিন, রিফাত, খাইরুল, নাহিদ, বাধন, সজীব, পারভেজ, ফাহিম, রাসেল, সাইফুল, সাগর, আহাদ, লিপু আজিজ, আল-আমিন, মানিক, জুবায়ের, রাসেল, নিঝুম, সুমন ও পাপ্পুসহ আরও অনেক বন্ধু।
​অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পুরনো স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে শৈশবের বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো সবার মাঝে বাড়তি আনন্দের খোরাক জোগায়।
​ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বন্ধু মহলের যে সকল বন্ধু ইতিমধ্যে না ফেরার দেশে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বর্তমানে যারা জীবিত আছেন, তাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
​আয়োজক বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা একে অপরের থেকে দূরে সরে গেলেও হৃদয়ের টান সবসময়ই অটুট। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে সামাজিক কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।
​মোনাজাত শেষে উপস্থিত সকল বন্ধু একসাথে ইফতার গ্রহণ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এই ধরনের পুনর্মিলনী আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর