| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:38 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

রমজান উপলক্ষে উলিপুর বাজারে মোবাইল কোর্ট: অতিরিক্ত মূল্য আদায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
  • 119 সময় দেখুন

রফিকুল ইসলাম  কুড়িগ্রাম প্রতিনিধি পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উলিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা, প্রতিটি পণ্যের হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারির কথা জানানো হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় চারজন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রশাসন জানায়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তা স্বার্থবিরোধী কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর