| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:42 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

রমজানকে সামনে রেখে উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
  • 129 সময় দেখুন

রফিকুল ইসলাম  কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুড়িগ্রামের উলিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

উলিপুর উপজেলা ভূমি কর্মকর্তা এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও হোটেল তদারকি করা হয়। অভিযানের সময় নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ভেজাল দুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা রোধে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে উলিপুর বাজারের মৌসুমী হোটেলের মালিক আজাদকে সতর্ক করে ২ হাজার টাকা, মাংস বিক্রেতা লালুকে ১ হাজার টাকা এবং ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, রমজান মাসজুড়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর