| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:22 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

মণিরামপুরে বিরল ঘটনা: ছাগীর পেটে এক ছানার ৮টি পা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
  • 130 সময় দেখুন

​আবু রায়হান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে আটটি পা নিয়ে একটি ছাগীর এক ছানার জন্ম হয়েছে। বিরল এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে। এই খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এক নজর দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।

​পশু হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা নিয়ে একটি ছাগলকে উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসেন তার মালিক। ছাগলটির শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের (সিজার) সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচার শেষে দেখা যায়, ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে।
​​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান,​অস্ত্রোপচারের পর মা ছাগলটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।নবজাতক বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
​চিকিৎসকদের মতে, এটি মূলত একটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটি বা ভ্রূণ গঠনের সময় জটিলতার কারণে এমনটি হতে পারে।
​বিরল এই দৃশ্য দেখার জন্য মণিরামপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাসপাতালে ভিড় করছেন। অনেক প্রত্যক্ষদর্শী একে প্রকৃতির এক বিস্ময়কর বা মহান আল্লাহর সৃষ্টির ব্যতিক্রমী নিদর্শন হিসেবে দেখছেন। ভিড় সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে।
​উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। বাচ্চাটির জীবন রক্ষায় তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর