| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি June 10, 2026, 3:27 pm
শিরোনাম :
দিঘলিয়া উপজেলার ৪ ইউনিয়নে মশা নিধনে নেই কার্যকর পরিকল্পনা বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক দিঘলিয়ায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত এস টি এফের জালে আটকা ফলতার পুস্পা জাহাঙ্গীর দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম ঘনিষ্ঠ মইদুল এর বাড়িতে মিলল মদ এবং গুলি ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা,

মণিরামপুরে ইউপি সদস্য দিলীপ সিংহের উপর অতর্কিত হামলা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • 72 সময় দেখুন

ডেস্ক রিপোর্ট :
যশোরের মণিরামপুর উপজেলায় ইউপি সদস্য দিলীপ কুমার সিংহ আবারও হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে তার উপর এই হামলা, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালায়। ওই সময় লুটপাটের পর অগ্নিসংযোগ করে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
এরপর সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই দিন পর, শনিবার বিকেলে স্থানীয় খাটুয়াডাংগা বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি আবার হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, আলতাফ হোসেনের দোকানের সামনে আম্রঝুটা গ্রামের জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি সাঙ্গপাঙ্গ নিয়ে তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় দিলীপ সিংহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের পরিবার জানায়, তারা সংখ্যালঘু পরিবার হওয়ায় প্রাণনাশের ভয়ে থানায় অভিযোগ বা মামলা করতে সাহস পাচ্ছেন না। ধারাবাহিক হামলা ও নির্যাতনের ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, “এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, দিলীপ কুমার সিংহ মণিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আম্রঝুটা-সাতগাতী গ্রামের নির্বাচিত ইউপি সদস্য।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর