| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি November 6, 2026, 6:19 pm
শিরোনাম :
গ্রেপ্তার মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান মোল্লা অভিষেক ঘনিষ্ঠ সামিম আহমেদের ডায়মন্ড হারবারের পার্টি থেকে মিলল দুই কোটি টাকার অধিক নগদ অর্থ কেন্দ্রীয় ও পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে শুরু হতে চলেছে ভি ভি রাম জী প্রকল্পের কাজ, তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসব ও বিজয়া পালনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে দেওয়ালীর ও ছটপূজার আগে চা শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা ও পঞ্চাশ কেজি খাদ্য বিতরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত “একটি বিশেষ ঘোষণা ” খুলনার খবর হতে  স্থায়ীভাবে অব্যাহতি গ্রহন।  আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা আজ কলকাতার রাজপথে গনতন্ত্র রক্ষা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে মাঠে বিজেপি র নেতৃত্ব

ফরিদপুরের মধুখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • 173 সময় দেখুন

পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি

১৮ মার্চ বুধবার ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
নিহত সুজন সরকার একই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (স্যালো মেশিন) বন্ধ করতে বাবা-ছেলে একসঙ্গে মাঠে যান। একপর্যায়ে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানক্ষেতে গিয়ে সুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বজনরা।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান( মধুখালী – বোয়ালমারী – আলফাডাঙ্গা সার্কেল) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য চারপাশে বিদ্যুতায়িত তার বসানো ছিল। সম্ভবত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় এটি হত্যাকাণ্ডও হতে পারে।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর