
মিজানুর রহমান, নেহালপুর প্রতিনিধিঃ গতকাল সন্ধ্যা ৭-৩০ মিনিটে যশোর- ৫ মনিরামপুর আসনের নব নির্বাচিত এমপি এ্যাডঃ গাজী ইনামুল হক নেহালপুর প্রেসক্লাবের অফিস রুমে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় এমপি মহোদয়ের সহিত উপস্থিত ছিলেন জেলা জামাতের সূরা সদস্য মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা জামাতের আমির মাওলানা ফজলুর রহমান, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন জামাতের সভাপতি মাওঃ আবু তালহা, সেক্রেটারী মাওঃ আঃ হামিদ, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, মাহাবুর রহমান, হাজী আমিন উদ্দিন, আবুল কালাম আজাদ সহ অসংখ্যা নেতা- নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জি এম টিপু সুলতান, সাধারন সম্পাদক এসকে মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস সাগর, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান লিটন প্রমুখ।
নব নির্বাচিত এমপি প্রেসক্লাবের সকল সাংবাদিককে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।