| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 13, 2026, 3:52 pm
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 32 সময় দেখুন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কম টাকা লাগবে বলে প্রায় ২০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে সাকিবুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই কলেজের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম শান্ত,হৃদয় আহমেদ গতকাল রোববার কলেজের অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে ।
অভিযোগে জানা গেছে,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ৩,০০০/- টাকা ধার্য করা হয়। এর মধ্যে কলেজের ১ম বর্ষ ইউনিট কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম ৫০০/- টাকা কম করে দেওয়ার ২,৫০০/-টাকা করে প্রায় ২০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০,০০০/- টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা না দিয়ে আত্মসাত করে। এ ব্যাপারে প্রত্যেক শিক্ষার্থীকে ভূয়া রশিদ প্রদান করা হয়। এতে ওই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ভর্তির বিষয়টি নিয়ে হতাশা বিরাজ করছে।
আবু আব্বাস ডিগ্রি কলেজ শাখা ১ম বর্ষ ইউনিট শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। আমি কোন শিক্ষার্থীর কাছ থেকে কম টাকায় ভর্তি করে দেব বলে টাকা নেইনি। ১ম বর্ষ পরীকা শেষে আমি অনেকদিন ধরে কলেজে যাই না বাড়িতে আছি।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী অনিক বলেন,অভিযোগের বিষয়টি এখনও আমার কাছে পৌছেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবু আব্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,কলেজের কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছে তাদের কাছ থেকে ভর্তির কথা বলে একজন শিক্ষার্থী টাকা নিয়েছে। তবে ওই সমস্ত শিক্ষার্থীর ভর্তির ব্যাপারে কলেজ ফান্ডে কোন টাকা জমা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর