| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 20, 2026, 1:34 pm
শিরোনাম :
দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ মগরাহাট পশ্চিমে উস্তি থানার পুলিশের জালে আটক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল যশোর-মাগুরা মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা জন্ম ও মৃত্যু নিবন্ধন ময়মনসিংহ বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • 257 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া।।

খুলনার দিঘলিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৬) দিঘলিয়া ইউনিয়নে আয়োজিত এই ফাইনাল ম্যাচে স্থানীয় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ মোঃ আবু জাফর, সাবেক সহ-সভাপতি, দিঘলিয়া থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি; জনাব শেখ আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-আহ্বায়ক, দিঘলিয়া থানা বিএনপি ও ক্রীড়ানুরাগী ব্যক্তি; মোঃ জাসেদ কবির জুয়েল, সভাপতি, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি এবং আব্দুল্লাহ আল মামুন (লিপু), সাধারণ সম্পাদক, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুমতাজ মুনির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দিঘলিয়া, খুলনা।

সার্বিক তত্ত্বাবধানে ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিঘলিয়া, খুলনা এবং আয়োজন করে দিঘলিয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর